বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে প্রেমের নামে প্রতারণায় প্রেমিকের আত্মহত্যার অভিযোগ।

পটুয়াখালীতে প্রেমের নামে প্রতারণায় প্রেমিকের আত্মহত্যার অভিযোগ।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরশহরের মুসলিমপাড়া এলাকায় (মোঃ শাহিন মিয়ার বাসা থেকে গত বুধবার সন্ধ্যায় প্রেমিক তানভীর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

উদ্ধারকৃত লাশটি পোষ্টমর্টেমের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত তানভির রহমান পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের খাটাশিয়া বাজার এলাকার মোঃ নুরুল হক মাষ্টারের ছেলে বলে জানাগেছে ।

এ ঘটনায় ওই বাসার মালিক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা হেফাজতে নিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি ) আখতার মোর্শেদ প্রতিবেদ,’কে জানান, প্রায় দেড় বছর ধরে তানভির রহমানের সাথে পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে তারা । বিষয়টি ঘনিষ্টতার সুবাদে প্রেমিক~ প্রেমিকার উভয়ের পরিবারের মধ্যে প্রকাশ পায়।

এই সুযোগে তানভির রহমান প্রায়ই প্রেমিকার বাসায় আসা যাওয়া করতো এমনকি প্রেমিকার ঘরেই রাত যাপনও করতো, প্রেমিক তানভির~প্রেমিকার মায়ের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ওসি আকতার মোর্শেদ।

তিনি জানান, বরাবরের মত মঙ্গলবার বিকালে তানভির রহমান তার প্রেমিকার বাসায় আসে। রাতের খাওয়া সেরে ঘরের দোতলায় প্রেমিকার রুমে ঘুমাতে যায় আর প্রেমিকা তার মায়ের সাথে নীচে ঘুমায়। প্রেমিকার বরাদ দিয়ে ওসি আকতার মোর্শেদ জানান, রাত ১২টা থেকে তারা দুইজন মোবাইল ফোনের মেসেন্জারে কথোপকতন শুরু করে। রাত সোয়া তিনটার সময় তানভির রহমান প্রেমিকাকে উপরে আসতে বলে।এসময় দৈহিক সম্পর্কের চাহিদা মিটাতে অনুরোধ করেন প্রেমিকাকে। এক পর্যায় পৌনে চারটার দিকে তানভির মেসেজ দেয়~”তুমি উপরে না আসলে আমি কিন্তু আত্মহত্যা করবো।” জবাবে প্রেমিকা বলছে~বড় ভাই এখনও সজাগ আমি যেতে পারবোনা। তুমি মরলে মরো।” দুইজনের জব্দকৃত মোবাইল ফোন থেকে সবশেষ এই ম্যাসেস পেয়েছে থানাপুলিশ।

ওসি আরো জানান, বুধবার দুপুরে প্রেমিকার বাবা দোতলায় গিয়ে তানভিরকে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে ভয়ে পুরো বিষয়টি গোপন রাখে বিকাল পর্যন্ত।পরে সন্ধায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তানভির রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সিন্টম পরিলক্ষিত হলেও পোষ্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছেনা। তাছাড়া মৃত তানভির রহমানের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন।
এদিকে মুসিলিম পাড়ার স্থানীয়রা জানান, প্রেমিকার মা রুমা ও তার ভাই জাহিদুল মরন নেশা ইভার সাথে জড়িত থাকায় অনেক পরিবারের বিত্তবানদের সন্তানদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই প্রেমিকার মা রুমার প্রদান ব্যবসা। মামা জাহিদুল পূর্বেও মাদক মামলায় জেল খেটেছেন ,অনুসন্ধানে জানা যায় মামা জাহিদুল পেশায় বাস শ্রমিক হলেও মাদক ব্যাবসা তার মূল পেশা আর তাকে সার্বিক সহযোগিতা করে তার বোন রুমা । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন মা রুমা ও তার ভাই জাহিদুলের কারনে র্পূবেও অনেক যুবক প্রতারণার শিকার হয়েছে।এমনটাই  জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD