বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শ্রীপুরে ৩৮ কেজি গাঁজাসহ ২ যুবক আটক।

শ্রীপুরে ৩৮ কেজি গাঁজাসহ ২ যুবক আটক।

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক করা হয়েছে।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (২৭) ও একই এলাকার মো. জাবল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫)।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গাজীপুর র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জৈনা বাজার নগরহাওলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিকআপসহ মো. ইউসুফ মিয়া ও মো. রুবেল মিয়াকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ওই পিকআপ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় এসব গাঁজা বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD