বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করা হয়েছে: বেনজীর

ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করা হয়েছে: বেনজীর

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার দিন আগে মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের পর এমন কোটি টাকার সঙ্গে তারেক রহমানের সাবেক এক ব্যক্তিগত কর্মকর্তার সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছে র‌্যাব। এদিকে এ কাজের সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত তিন জনকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে একজন হাওয়া ভবনের সাবেক কর্মকর্তা বলে জানিয়েছে র‌্যাব।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ জানান, একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশে এসব টাকা পাঠানো হয়েছিল।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের চার দিন আগে ভয়াবহ ষড়যন্ত্র বানচাল করা হয়েছে। এর অধিকাংশ টাকাই হুন্ডির মাধ্যমে দেশে আনা হয়েছে। উদ্দেশ্য ছিল, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করা।

ইউনাইটেড করপোরেশন, ইউনাইটেড এন্টারপ্রাইজ ও আমেনা এন্টারপ্রইজের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছে বলে র‌্যাবের দাবি।

তিনি আরো বলেন, গতকাল শরীয়তপুর ৩ আসনের মিয়া নূরুদ্দীন অপুকে ৩ কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। আমরা দেখেছি, ওই অঞ্চলে টাকা যাওয়ার পর ওখানকার দৃশ্যপট পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, যেসব এলাকায় এই টাকা পাঠানো হবে বলে তালিকা পাওয়া গেছে, তালিকা ধরে সেসব স্থানে অভিযান চালানো হবে। নির্বাচনে এই টাকা যেন কোনো প্রভাব না ফেলতে পারে, সেজন্য সচেষ্টা থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD