বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বাউফলে সড়কে অবৈধভাবে বালু নেয়ার সৃষ্ট গতিরোধকের সঙ্গে ধাক্কায় প্রান গেল শিক্ষার্থীর.

বাউফলে সড়কে অবৈধভাবে বালু নেয়ার সৃষ্ট গতিরোধকের সঙ্গে ধাক্কায় প্রান গেল শিক্ষার্থীর.

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. তানজিল আহম্মেদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর-২০২০ ইং) দিবাগত রাত ১০টার দিকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন তানজিল বাউফল পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের একমাত্র সন্তান। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ।

নিহতের বন্ধু, স্বজন ও কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার দিবাগত রাতে কালাইয়ার কর্পূরকাঠি এলাকা থেকে বনভোজন শেষে মোটরসাইকেলে করে তিন বন্ধু মো. সানিম (২৩), মো. কাইউম (২২) ও মো. তানজিল (২২) বাসায় ফিরছিলেন। রাত তিনটার দিকে দ্রুত গতির মোটরসাইকেলটি কালাইয়া-বাউফল সড়কের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে সড়কের ওপর দিয়ে অবৈধভাবে বালু নেওয়ার জন্য সৃষ্ট গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়ে তিন বন্ধুই গুরুতর আহত হন। আহত তিন বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

বাউফল পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD