সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যাত্রী হয়রানি বন্ধ করতে গিয়ে নৌ-কর্মকর্তা লাঞ্ছিত ।

যাত্রী হয়রানি বন্ধ করতে গিয়ে নৌ-কর্মকর্তা লাঞ্ছিত ।

Sharing is caring!

অনলাইন ডেক্স:পটুয়াখালী নদী বন্দরে লঞ্চ যাত্রী উঠানো নিয়ে হয়রানি বন্ধ করতে গিয়ে লঞ্চ শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান। এ ঘটনার সঙ্গে জড়িত আছেন ঢাকাগামী দুটি লঞ্চের সত্তার খান ও আওলাদ ৭ লঞ্চের কর্মচারীরা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী নদী বন্দরের লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বলেন, পটুয়াখালীর ঘাটে সত্তার খান-১, আওলাদ-৭, সুন্দরবন-১৪, রয়েল ক্রুজ-২ ও জামাল-৫ লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। পাঁচটি লঞ্চের স্টাফরা যাত্রীদের তাদের লঞ্চে উঠানোর জন্য বিভিন্ন ধরনের প্ররোচনা ও হয়রানি করার কারণে স্টাফদের বাধা দিতে যায়। যাতে করে যাত্রীরা সুশৃঙ্খলভাবে লঞ্চে উঠতে পারে বিষয়টি নিশ্চিত করতে গেলে সত্তার খান-১ ও আওলাদ-৭ এর স্টাফদের তোপের মুখে পড়ি।

তিনি আরও বলেন, বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে পটুয়াখালী জেলা প্রশাসক ও সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি। সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার প্রধান কার্যালয়কে অবহিত করেছি। এ বিষয়ে প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে এবং অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চ ঘাটে ডিউটিরত একাধিক পুলিশ সদস্য জানান, বিকেলে সত্তার খান-১ ও আওলাদ-৭ এর স্টাফরা তাদের লঞ্চে যাত্রীদের তুলতে হাত ধরে টানাটানি করছিলো। তখন নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান স্যার স্টাফদের বাধা দিলে ও নিষেধ করলে তাকে ওই দুই লঞ্চের স্টাফরা ঘিরে ফেলে।

এসময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কক্ষে পৌঁছে দেয়। এ বিষয়ে  সত্তার খান-১ ও আওলাদ-৭ লঞ্চে যোগাযোগ করা হলে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD