শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ফ্রান্সে রাসুল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ভোলায় খেলাফত যুব মজলিসের মানববন্ধন ও প্রতিবাদ

ফ্রান্সে রাসুল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ভোলায় খেলাফত যুব মজলিসের মানববন্ধন ও প্রতিবাদ

Sharing is caring!

মো.সবুজ আলম।। আজ সোমবার (২ নভেম্বর) বিকালে ভোলা কে জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফ্রান্সে রাষ্ট্রিয় ভাবে রাসুল (সাঃ) এর অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছে খেলাফত যুব মজলিস ভোলা জেলা শাখা।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বেরুল হক নাঈম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাসেমী, খেলাফত যুব মজলিস নেতা মাওলানা নুরুল্লাহ তাহেরী। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা সভাপতি মুফতী সাখাওয়াতুল্লাহ আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যুব মজলিস নেতা মুফতী তরিকুল ইসলাম, মুহাম্মদ হেমায়েত উল্লাহ, মুফতী ইমরান হুসাইন, ছাত্র মজলিস ভোলা জেলার সভাপতি,মুহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলন রাসুল(সাঃ) এর প্রতি ভালোবাসা একজন ঈমানদারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

যে ব্যক্তি রাসূল (সাঃ) কে নিজের জীবন হইতে অধিক পরিমাণে ভালোবাসবে না, সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। ফ্রান্স সরকার রাসুল (সাঃ) কে অবমাননা করে আমাদের মুসলিমদের কলিজায় আঘাত হেনেছে। তাই নবীর দুশমন ফ্রান্সকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে প্রতিহত করতে হবে। ফরাসি পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিক বাজারে ধস নামাতে হবে। এ সময় বক্তারা আরো বলেন ফ্রান্স সরকার নবীর দুশমন তাই মুসলমানের দুশমন, নবী রাসুল(সাঃ) এর দুশমনদের সাথে কোন মুসলমান সম্পর্ক রাখতে পারেনা। যারা সম্পর্ক রাখবে তারা মুসলমান থাকবে না।

বক্তারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশের সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অচিরেই সংসদে বিল পাস করার মাধ্যমে সরকারের ইসলামবিদ্বেষী নবীর শানে বেয়াদবী মূলক কাজের নিন্দা জানান। এর পাশাপাশি ফরাসি রাষ্ট্রদূত কে বহিষ্কারের মাধ্যমে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেন অন্যথায় এদেশের তৌহিদী জনতা নবীর ইজ্জত রক্ষা নিজেদের প্রাণ বিলিয়ে দিতে দ্বিধা করবে না।শেষে দোয়া মোনাজাত এর মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD