বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
হৃদয় হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ফাঁসি চান পরিবার

হৃদয় হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ফাঁসি চান পরিবার

Sharing is caring!

বরগুনা : বরগুনায় কিশোর হৃদয় হত্যার ন্যায় বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরছেন হৃদয়ের পরিবার। রিফাত শরীফ হত্যা মামলার শিশু আসামিদের রায়ের দিন আদালত চত্ত্বরের কাছে একটি মানবন্ধন করে হৃদয়ের পরিবার ও স্বজনরা। এসময় তারা রিফাত হত্যার রায়ের মতো হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদেরও ফাঁসির দাবি জানান।

গত বছর ঈদের বিকেলে বরগুনার গোলবুনিয়া বল্ক ইয়ার্ডে বন্ধুদের সাথে ঘুরতে যায় হৃদয়। এ সময় পূর্বশত্রুতার পাশাপাশি হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে এ হত্যা মামলার অভিযুক্তরা উত্ত্যক্ত করলে হৃদয় প্রতিবাদ করে। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা হৃদয়সহ তার বন্ধুদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মৃত্যুবরণ করে হৃদয়।

প্রকাশ্যে পিটিয়ে হত্যার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় গতবছর ২৬ মে রাতে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত হৃদয়ের মা। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়। হৃদয় বরগুনা শহরের চরকলোনি এলাকার চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। বরগুনা সরকারি টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহত হৃদয়ের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘এ হত্যাকাণ্ডের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারনে মামলায় আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা। সরকারের কাছে আমার ছেলে হৃদয় হত্যায় জড়িতদের প্রত্যেকের ফাঁসি চাই।’ নিহত হৃদয়ের মা ফিরোজা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই। আমার মতো করে যেন আর কোন মায়ের বুকের মানিক না হারায়। হত্যাকারীদের কঠোর শাস্তি হোক যেন কাউকে হত্যা করার আগে সন্ত্রাসীদের বুক কেপে ওঠে।’ হৃদয় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনার সদর থানার পরিদর্শক সরোজিৎ কুমার ঘোষ বলেন, মামলার প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে, শীগ্রই অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD