বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
মহিপুর ইউপি নির্বাচনে সুধীরপুর কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

মহিপুর ইউপি নির্বাচনে সুধীরপুর কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।।মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের সাধারণ নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থীর ভোট পুনঃগননার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। পরাজিত প্রার্থী প্রতিদ্বন্ধী ইসমাইল হাওলাদারের পক্ষে বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই হাফেজ আ. মতিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের দিন ২০ অক্টোবর সুধীরপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিকেল সাড়ে চারটার সময় আমার ভাইকে ডেকে নিয়ে আটক রাখে। তার মোবাইল ফোন নিয়ে যায়। আমাকে পাঁচ বছরের সাজা দিয়ে জেলে আটকে রাখার হুমকি দেয়া হয়। এ ছাড়া জোর করে রেজাল্ট সিটে স্বাক্ষর নেয়া হয়েছে। নিজেদের মতো ভোট গণনা করে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।আমার ভাই ভ্যানগাড়ি মার্কার ইসমাইল হাওলাদার ৭০২ ভোট দেখানো হয়। বিজিতপ্রার্থীর ভোট সংখ্যা ৭০৯। এমনকি রেজাল্ট সিট পর্যন্ত দেয়া হয়নি। জনগণের ভোটে আমার ভাই জিতলেও প্রহসনের মাধ্যমে পরাজিত করা হয়েছে। তিনি পুনরায় ওই ওয়ার্ডের নির্বাচন কিংবা পুনরায় ভোট গণনার দাবি জানান।’ তার ভাই প্রতিদ্বন্ধী প্রার্থী অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস রহমান জানান, ওই ভদ্রলোক যেসব অভিযোগ করেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। যথাযথভাবে নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। আর সাজা দেয়ার হুমকির কথা সম্পুর্ণ মিথ্যা। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ওই লোক তাকে চিনেন কিনা তাও জানা নেই। গত ২০ অক্টোবর অবাধ নিরপেক্ষ শান্তিপুর্ণ উৎসবমুখর পরিবেশে মহিপুর ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ভু‚ক্তভোগী ইসমাইল হাওলাদার নির্বাচন ট্রাইবুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তার ভাই হাফেজ আ.মতিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD