শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলার ধনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত।

ভোলার ধনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত।

Sharing is caring!

মোঃসবুজ,ভোলা শহর প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে মোঃ হারুনুর রশিদ হাওলাদারকে সভাপতি ও এমদাদ হোসেন কবিরকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার সময় ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
উক্ত সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এমদাদ হোসেন কবির শীর্ষসহ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD