রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সেনাবাহিনীর ভুয়া ওয়েবসাইট সম্পর্কে জনগণকে সতর্কবার্তা

সেনাবাহিনীর ভুয়া ওয়েবসাইট সম্পর্কে জনগণকে সতর্কবার্তা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army, লিংকঃ https://www.army.mil.bd এবং Join Bangladesh Army, লিংক: https://joinbangladesharmy.army.mil.bd। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম Bangladesh Army লিংক: https://facebook.com/bdarmy.army.mil.bd ও ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army, লিংক: https://youtube.com/channel/UCpkg5RjtYqiRjRxwL9Gf5Tfw।

এগুলো ছাড়া অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাই/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD