শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় দূর্গাপূজা মণ্ডপে তোফায়েল আহমেদের আর্থিক অনুদান প্রদান।

ভোলায় দূর্গাপূজা মণ্ডপে তোফায়েল আহমেদের আর্থিক অনুদান প্রদান।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ভোলা ১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৬ টি পূজা মন্ডপ ও ২টি কালী মন্দিরে এই অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের গাজীপুর রোডের তোফায়েল আহমেদের বাস ভবনে এই অনুদান প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, এবছর করোনা মহামারির কথা মাথায় রেখে অনুষ্ঠান উৎযাপন করতে হবে। প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করে প্রতিমা দর্শনে বের হতে হবে। সচেতন থাকলেই এ মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব। এসময় অনুষ্ঠানে উপসস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD