বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহিপুর ইউপি নির্বাচন

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহিপুর ইউপি নির্বাচন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর খ্যাত মহিপুর থানা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। সুষ্ঠু ও অবাধ নিরেপেক্ষ ভাবে ভোট দিতে পেরে ভোটারা খুশি। ভোটারদের মতে এ নির্বাচন রেকর্ড সৃষ্টি করেছে। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন নারী ভোটারা।
মহিপুরের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্র কলেজ ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ইউনিয়নের বিপিনপুর গ্রামের ৬৫ বছরে বৃদ্ধা রহিমা খাতুন বলেন, বাবারে এইবার ভালভাবেই ভোট দিছি। কোন সমস্যা হয় নাই। মনে করছিলাম ৮ টায় ভোট শুরু অইবে। হেইয়ার লাইগ্যা সকাল সকাল বাড়ি গোনে সেন্টারে আইছি। আইয়া দেহি ৯ টায় ভোট শুরু হইবে। দীর্ঘ লাইনে খাড়াইয়া ভোট দিছি। তবে নিজের ভোট নিজে দিতে পেরে সে খুব খুশি। এই ভোট কেন্দ্রে ভোট দিতে আশা আবুল কাশেম বলেন, খুব সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে পেরেছি। এমন কথা জানিয়েছে অনেক ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে বিকাল ৫টা পর্যন্ত। এ ইউনিয়নে মোট ১৪,৭৬৯ জন ভোটার মধ্যে পুরুষ ভোটার ৭৫৯৩জন এবং মহিলা ভোটার ৭১৭৬ জন। আর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২ জন প্রার্থী। ৯টি ওয়ার্ডে সাধারন আসনে ১ নারীসহ ৩৫ জন এবং সংরক্ষিত ৩টি নারী আসনের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী সন্তোষ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে।
উপজেলা রিটানিং ও নির্বাচন কর্মকর্তা মো.আ:রশিদ জানান, কোন অপ্রিতকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD