শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

ভোলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” ভোলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত।
আজ ১৭-১০-২০২০ ইং তারিখে ভোলা সদর থানাধীন পৌরসভা-০১নং ওয়ার্ডের ০১নং বিট কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভোলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলার সঞ্চালনায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অক্টোবর-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলা।

এসময় তিনি বলেন, জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান । তিনি বলেন দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সুপার দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে থেকে জনগণের পুলিশ হয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং সামাজিক নৈতিকতা সৃষ্ঠির মাধ্যমে এ ধরনের ঘৃণ্য অপরাধ সমাজ থেকে দূরীকরণ সম্ভব।
সভায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম ,জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব অপু, ভোলা মডেল থানার ওসি মো.এনায়েত হোসেন, কাউন্সিলর মঞ্জুরুল আলম ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সহ বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD