শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
লালমোহনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী

লালমোহনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এবং “নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” স্লোগানে ভোলার লালমোহনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশ’র আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা ও র‌্যালী বের করে লালমোহন থানার ৭নং বিট পুলিশ। লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান। সমাবেশে বিট এলাকার নারী, জনপ্রতিনিধি, শিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপস্থিতিদের অংশগ্রহণে লালমোহন থানা ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উল্লেখ্য, এদিন সারাদেশের সাথে একযোগে লালমোহন থানার ১৬টি বিট পুলিশ কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD