বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাব-৮ কর্তৃক অবৈধ কচ্ছপ ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাব-৮ কর্তৃক অবৈধ কচ্ছপ ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ই অক্টোবর ২০ইং তারিখ দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা বাজার হতে একজন কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -৮।

জানাযায়,গ্রেপ্তারকৃত আসামী হলেন সুব্রত বিশ্বাস (৫৫), পিতা-মৃত নগেন বিশ্বাস, সাং-পাখিমারা, ৫নংওয়ার্ড, নীলগঞ্জ ইউনিয়ন, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী।

উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার উক্তি করেন। আটক কালে তার নিকট হতে ১৮ টি কচ্ছপ উদ্ধার করা হয়। যাহার সর্বমোট ওজন ১৮ কেজি।
এছাড়াও উক্ত অভিযানে নেতৃত্বদেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়।

এবিষয় পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান প্রতিনিধিকে জানিয়েছেন    র‍্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD