সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় ইয়াবাসহ গ্রেফতার ৩

গলাচিপায় ইয়াবাসহ গ্রেফতার ৩

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ১১০০ পিস ইয়াবার সাথে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত অবধি অভিযান চালিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকার আবদুল মান্নান মোল্লার মেয়ে জহরা বেগম মালা (৪২), গোডাউন রোডের মৃত গণি হাওলাদারের ছেলে আফজাল হোসেন হাওলাদার (৩০) ও ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মো. শাহ আলম চৌকিদারের ছেলে রুমান চৌকিদার (৩০)। এ ব্যাপারে ওই রাতেই থানায় মামলা হয়েছে।

এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং শেষে আসামীদেরকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

প্রেস ব্রিফিং-এ ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে ইয়াবার একটি বড় চালান গলাচিপা পৌর শহরে প্রবেশ করে। ইয়াবার এ চালানটি খুব দ্রুত বিভিন্ন স্থানে ভাগ হয়ে যায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ জহরা বেগম মালাকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্দিক প্যাদা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ আফজালকে ও ৫০ পিস ইয়াবাসহ রুমানকে গ্রেফতার করে। পরে রাতভর পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধ পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ধারণা, ইয়াবার এ চালানটি ভাগ হয়ে শহর থেকে বিভিন্ন ইউনিয়নের গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায়। ইয়াবা ব্যবসার সাথে অন্য জড়িতদেরকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি মনিরুল ইসলাম জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD