রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
করোনাভাইরাসে আক্রান্ত পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

করোনাভাইরাসে আক্রান্ত পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

Sharing is caring!

অনলাইন ডেক্স:বুধবার রাতে নেশনস লিগের ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ সুইডেন। এই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইউরোপ চ্যাম্পিয়নরা। সেই প্রস্তুতি চলাকালীনই তারা পেলো বড় দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
জুভেন্টাস ফরোয়ার্ডের ‘কোনও উপসর্গ নেই’ এবং তিনি ‘ভালো আছেন’ বলে জানানো হয়েছে এফপিএফের বিবৃতিতে। এই মুহূর্তে করোনা প্রটোকল মেনে আইসোলেশনে আছেন রোনালদো।
ফের্নান্দো সান্তোসের দলের বাকি খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সুতরাং সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তাদের খেলতে কোনও বাধা নেই।
গত রবিবার নেশনস লিগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন রোনালদো। ৩৫ পেরিয়ে গেলেও এখনও গোলের পর গোল করে যাওয়া সাবেক রিয়াল উইঙ্গার মুখিয়ে ছিলেন সুইডেন ম্যাচে খেলার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় ছিটকে গেলেন লিসবনের ম্যাচ থেকে।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। গত সেপ্টেম্বরে এই নেশনস লিগেই সুইডেনকে হারানোর পথে কীর্তিটি গড়েন পর্তুগিজ অধিনায়ক।
কোয়ারেন্টিনে থাকায় পর্তুগালের জার্সিতে সুইডেন ম্যাচ তো বটেই, রোনালদো জুভেন্টাসের জার্সিতেও বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। আন্তর্জাতিক বিরতি শেষে ইতালিয়ান চ্যাম্পিয়নরা মাঠে নামবে ক্রোতোনের বিপক্ষে। ১৭ অক্টোবরের সিরি ‘আ’ ম্যাচের সঙ্গে তিনি খেলতে পারবেন না জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ মৌসুমের প্রথম ম্যাচও। ২০ অক্টোবর তুরিনের ক্লাবটি মুখোমুখি হবে ডায়নামো কিয়েভের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD