বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় স্রীর যৌনাঙ্গে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য ও তার ছেলে গ্রেফতার।

বরগুনায় স্রীর যৌনাঙ্গে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য ও তার ছেলে গ্রেফতার।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে যৌতুকের দাবীতে স্রীর যৌনাঙ্গে দা,গরম করে ছ্যাঁকা দেয়া সহ শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনু(৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মা’কে নির্যাতনে প্রতিবাদ না করে সহযোগিতা করায় মাদকাসক্ত ছেলে রিদয় (২২) কে ও গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) জানান,নির্যাতনের শিকার ২ সন্তানের জননী গৃহবধূ মার্জিয়া আক্তার ছবি (৪০)একজন মুক্তিযোদ্ধার মেয়ে। থানায় এসে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্হলে আমরা অফিসার পাঠিয়ে দুপুরে ভিকটিমকে উদ্বার করে হাসপাতালে ভর্তির ব্যাবস্হা করেছি। বাংলাদেশ প্রতিদিনকে নির্যাতনের শিকার মার্জিয়া আক্তার ছবির বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু বলেন,বিয়ের পর থেকেই পনু যৌতুকের দাবীতে আমার মেয়েকে বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৫লক্ষ টাকার উপরে যৌতুক নিয়েও আরও ২ লক্ষ টাকার দাবীতে প্রতিদিন নির্যাতন করে আসছে বলে উল্লেখ করেন মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু। গ্রামবাসী জানায়,পনু ও ছবির ছেলে রিদয় (২২) বাবার প্রশয় একজন মাদকসেবী হয়েছে। মা নির্যাতনের প্রতিবাদ না করে নির্যাতনে বাবাকে সহযোগিতা করে আসছে।আজ ১১ টার দিকে ছবিকে দা গরম করে যৌনাঙ্গে ছ্যাঁকা দেয় স্বামী ইউপি সদস্য পনু। ডাকচিৎকার শুনে লোকজন জড়ো হলে বাপ- ছেলের হুমকিতে থামাতে কেউ এগিয়ে আসেনী। এক পর্যায়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্হায় উঠানে ফেলে রেখে গেলে মহিলারা উদ্বার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD