সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে কর্মজীবী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর ইউএনও লতিফা জান্নাতী।

পটুয়াখালীতে কর্মজীবী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর ইউএনও লতিফা জান্নাতী।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে কর্মজীবী শিশুদের চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে আজ।

অদ্য ১২ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় পটুয়াখালী সদর উপজেলা কনফারেন্স হলে জেলা শিশু সুরক্ষা কমিটির সহযোগিতায় অভাস আয়োজনে শিশু সুরক্ষা কমিটির সদস্য মাহফুজা ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ী কর্মজীবী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডাব্লুসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার সুলতানা রাজিয়া, চাইল্ড ফ্যাসিলিলেটর কাকুলী আক্তার, সৈয়দ সালাউদ্দিন বাবু ও অভিভাবকবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা শিশুরা হচ্ছে কেয়ামনি, অন্তরা দাস ও নূরে জান্নাত, ছড়া প্রতিযেগিতায় বিজয়ী শিশু হচ্ছে হ্যাপী, আয়শা ও নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি  ইউএনও লতিফা জান্নাতী বলেন প্রতিযোগিতায় অংশগ্রহন শিশুদের প্রতিভা বিকাশে সহায়তা করে।

প্রতিযোগিতায় জয়-পরাজয় আছে, কিন্তু অংশগ্রহনে অনেক সম্মান ও মর্যাদা বহে আনে প্রতিযোগীর জীবনে এমনটাই ব্যক্ত করলেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD