মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় জেএমবির সক্রিয় সদস্য আটক

বরগুনায় জেএমবির সক্রিয় সদস্য আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরগুনা জেলা সদরে অভিযান চালিয়ে আল-আমিন (২৮) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আল আমিন সদর থানার দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মৃত আ. হামিদ মুসল্লির ছেলে।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আল-আমিন স্বীকার করেছে সে জেএমবির সক্রিয় সদস্য ও বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় এজাহার নামীয় আসামি। 

এছাড়া বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আটক করা অন্যান্য আসামিদের কাছ থেকে জানা যায়, আল-আমিন মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি উগ্রপন্থী বিভিন্ন সদস্যের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ দিন যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় জেএমবির প্রচারণার কাজ চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার টাউন হল বাসস্ট্যান্ড সংলগ্ন উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।    

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD