শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
মনপুরাতে ইসলামী যুব আন্দোলন এর উদ্যোগে ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

মনপুরাতে ইসলামী যুব আন্দোলন এর উদ্যোগে ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

Sharing is caring!

মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি:কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে ভোলার মনপুরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন।
নোয়াখালীতে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারী ধর্ষকদের বিরুদ্ধে সাড়া বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও ফাঁসির দাবিতে যে আন্দোলন হচ্ছে। তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইসলামী যুব আন্দোলন, মনপুরা উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন। আজ বিকাল ৪ ঘটিকার সময়ে মনপুরা উপজেলা চত্তরে হোন্ডাযোগে মনপুরা উপজেলার ইসলামী যুব আন্দোলনের নেতা কর্মীরা একত্রিত হয়। দেশের চলমান মুহূর্তে দিন দিন যেভাবে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে এতে করে মেয়েরা কোণঠাসা হয়ে পড়বে ঘরের মধ্যে। মেয়েদের লেখাপড়ার জন্যে স্কুল কলেজে যাওয়া আসা নিয়েও বাবা মা চিন্তায় পরছে। বিক্ষোভ প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন,, মেয়েরা ধর্ষনের শিকার হচ্ছে শুধু মাত্র বেপরোয়া চলাফেরার জন্যে। বক্তারা আরো বলেন, মেয়েরা পর্দায় থাকলে ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা সভাপতি, মুফতী এনায়েত উল্যাহ নুরনবী বক্তব্যতে বলেন,, ইসলামী শরিয়ত মোতাবেক মেয়েরা চলাফেরার মাধ্যমেই ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে পারে। তিনি সরকারের কাছে দাবী রাখেন,, দেশের চলমান মুহূর্তে ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে ফাঁসির দাবী করেন। এছাড়াও বক্তব্য রাখেন,, হাফেজ মতিন ফয়েজী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন মনপুরা। এবং মোঃ আশ্রফুল ইসলাম। সভাপতি, ছাত্র আন্দোলন মনপুরা উপজেলা। মনপুরা থানার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেনসহ তাহার টিম নিয়ে মাঠে এসে উপস্থিত থাকেন এবং কোন হট্টগোল ছাড়াই সুশৃংখলভাবে বিক্ষোভ মিছিল পালিত হয়।
এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD