শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন

বরগুনায় বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: দেশের সর্বদক্ষিনের উপক‚লীয় জেলা বরগুনায় মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন প্রাঙ্গনে বরগুনায় ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের’ ভিত্তি প্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় দেশের প্রথম আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ নৌকা জাদুঘর স্থাপিত হতে যাচ্ছে।
২ দিনের সরকারী সফরে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার পাথরঘাটায় উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন এর ‘মুজিববর্ষ ভবন’, বরগুনা কালেক্টরেট স্কুলের ‘ভবন ৭১’ এর শুভ উদ্বোধনের পাশাপাশি স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসমূহ, ভুমি অফিস, বরগুনা পৌরসভা, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বিউটি অব বরগুনা, মুজিব অঙ্গন এবং বরগুনা কালেক্টরেট পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তাদের।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD