সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলার আয়োজন ‘Sharing The Bliss’…….!!

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলার আয়োজন ‘Sharing The Bliss’…….!!

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : আমাদের আসেপাশে অনেক দরিদ্র পথশিশু, মানুষ রয়েছে যারা দু’বেলা ঠিকভাবে খেতে পায়না। অর্ধাহারে , অনাহারে ওদের প্রতিদিন কাটছে। তাদের এই কষ্ট সামান্য লাঘব করতে ভিবিডি বরিশাল জেলার এক কমিটি মেম্বার সুমন গোমস্তা তার জন্মদিন কে ভিন্ন আঙ্গিকে পালন করল ‘Sharing the Bliss’ প্রজেক্টের মাধ্যমে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর এই দুই দিন বরিশালের বিভিন্ন স্থানের ৩৫০+ সুবিধা বঞ্চিত শিশু ও মানুষদের ২ বেলার আহার মুখে তুলে দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছিল সুমন। প্রজেক্টের লিডার বলেন, ”আমি আমার জন্মদিনটি পথ শিশুদের সাথে কাটানের চিন্তা করি এবং আমি আমাদের ভিবিডি বরিশাল জেলার প্রেসিডেন্ট আনিকা আপুর সাথে কথা বলি। সে আমার কথায় রাজি হয়ে আমাকে সাহস যোগালেন। আমি আমার জীবনে এই রকম দিন আর কখনো পাইনি। আমি আমার আনন্দটা মনের ভাষায় বলে বুঝাতে পাড়বো না”। এ প্রজেক্টের কো-লিডার মোঃ দ্বীন ইসলাম বলেন, ”ওদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে যা খুবই প্রসংশার যোগ্য এবং এ প্রোজেক্ট আমাকে মুগ্ধ করেছে। এই প্রোজেক্টে ভিবিডির সাথে থাকতে পেরে গর্বিত অনুভব করছি। এই প্রোজেক্টের একজন কো লিডার হিসেবে সুযোগ দেয়ার জন্য আমি কমিটির সবাইকে ধন্যবাদ জানাতে চাই।এই প্রোজেক্ট আয়োজন করার জন্য আমি সুমন গোমস্তা ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি”। সারাদিন ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে ভলান্টিয়াররা প্রজেক্টটি সম্পন্ন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD