শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
তৃতীয় বর্ষে পদার্পণ করলো অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা”

তৃতীয় বর্ষে পদার্পণ করলো অনলাইন নিউজ পোর্টাল “আমাদের ভোলা”

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি। ভোলা থেকে প্রকাশিত সংবাদ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা.কম সফলতার সহিত দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর” ভোলার মুখপাত্র “স্লোগান নিয়ে নিউজ পোর্টালের যাত্রা শুরু। দু বছরের পথ পরিক্রমায় পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে অনলাইন পত্রিকাটি। ভোলা জেলার সর্বশেষ খবর সবার আগে পৌঁছে দিতে তৎপর থাকে নিউজপোটালে কর্মরত এক ঝাঁক সংবাদকর্মী। অনলাইন পোর্টালটি ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং বিশেষ শাখা থেকে নিবন্ধনের তদন্তের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতির কারণে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের ভারত ডট কম পরিবার কোন অনুষ্ঠান আয়োজন করেনি। নিউজ প্রকাশের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজে সবসময় সচেষ্ট ছিল অনলাইন পোর্টাল আমাদের ভোলা.কম পরিবার। দেশে করোনা শনাক্তের শুরুতেই অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পত্রিকা কর্তৃপক্ষ।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পত্রিকার এ মাহেন্দ্রক্ষণে পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা সহ সকলের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের ভোলা ডট কমের সম্পাদক ও প্রকাশক ইয়াছিনুল ঈমন, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন লিটন, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুদ্দিন ছোটন, বার্তা সম্পাদক কাজী মহিবুল্লাহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD