শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলা সদরের শ্রেষ্ঠ ওসি এনায়েত হোসেনের এক বছর পূর্তি হলো।

ভোলা সদরের শ্রেষ্ঠ ওসি এনায়েত হোসেনের এক বছর পূর্তি হলো।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি এনায়েত হোসেন গত ২৩ই সেপ্টেম্বর ২০১৯ সালে ভোলা সদর মডেল থানায় যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি চৌকসভাবে নিজস্ব বুদ্ধিমতা দিয়ে অপরাধীকে আইনের আওতায় এনেছেন।ভোলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টর্লারেন্সের সততার সাথে তার লক্ষ্যমাত্রা নিয়ে সদর থানায় কাজ শুরু করেন।
ওসি এনায়েত হোসেনের আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও চৌকসতার জন্য তিনি সদর উপজেলাকে প্রায় মাদক শূন্য উপজেলা হিসেবে গড়তে সক্ষম হয়েছেন।
গত ২২ই ডিসেম্বর ২০১৯ ও ২৪ই আগষ্ট ২০২০ ইং তারিখে ভোলার আইনশৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন।
এদিকে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভোলার অপরাধী দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আটক, জনগনকে করোনা সচেতনতামূলক কর্মকান্ড সহ বহুবিধ পদক্ষেপগুলো সফলতার সাথে পালন করার গৌরব অর্জন করেন তিনি।
বৈশ্বিক করোনা মোকাবেলায় কখনো নিজে দাঁড়িয়ে রাস্তায় মাইকিং, কখনো করোনা শনাক্তকারী বাড়ি জব্দ,নিজ হাতে গরিব অসহায়দের মাস্ক পড়িয়ে দিতে দেখা যায় ওসি এনায়েত হোসেনকে।
করোনা বিজয়ী রাজিব মন্ডল জানায়, আমি ২০ই মে ২০২০ ইং তারিখে করোনায় আক্রান্ত হই।করোনাকালে ওসি এনায়েত হোসেন আমাকে যতটা মানসিক ও অর্থনৈতিক সাহায্য করছেন, আমি কখনো তার ঋন শোধ করতে পারবো না।
ছেলে হারানো মা, মোঃ সালেহা বেগম জানায়,আমার ছেলে গত ০৯ই এপ্রিল ২০২০ ইং তারিখে হারিয়ে যায়।আমি সদর থানায় জিডি করার পর পুলিশের সহায়তায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি।আমি ওসি এনায়েত হোসেনকে মন থেকে দোয়া করি।
এব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন,পুলিশ হচ্ছে জনগনের বন্ধু, জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর অর্পিত। আমি আমার ক্যারিয়ারে সবটুকো সাপোর্ট সহোযোগিতা এবং ভালবাসা আমি ভোলার জনগনের কাছ থেকে পেয়েছি। যতদিন দায়িত্বে আছি এজেলায় সততার সাথে শতভাগ পালন করার চেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি ভোলাবাসির সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD