মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় খাদ্য সহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

কলাপাড়ায় খাদ্য সহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ এখন অনেকটাই জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিনই দুই দফা পানিতে প্রবেশ করে তলিয়ে যায় গ্রামে পর গ্রাম। এমন কি অনেক বাড়িতে উনুনে হাড়িও ওঠেনি। ওইসব বানভাসি মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাভোকেট শামিম আল সাইফুল সোহাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈরি আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে ওই ইউনিয়নের ভাঙ্গন কবলিত পশরবুনিয়া, চারিপাড়া ও মুন্সিপাড়া গ্রামের প্রায় দুই শতাধিক হতদরিদ্র নারী পুরুষের হাতে তিনি এ খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এসময় উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুব লীগের সহ-সভাপতি শেখ মো.যুববাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠুসহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে গত কয়েকদিন ধরে লালুয়ার চারিপাড়া বিধ্বস্ত বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে রাবনাবাদ নদীর জোয়ারের পানি প্রবেশ করে ১২ থেকে ১৩টি গ্রাম প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। এর ফলে ওইসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকের বসত ঘর পানি ঢুকে পরায় রান্না ও করতে পারেনি তারা। এমনকি ফসলি জমিও পনিতে তলিয়ে রয়েছে। ঠিক সেই মূহুর্তে ওইসব দরিদ্র মানুষের হতে খাদ্য সহায়তা তুলে দেয়ায় খুশি হয়েছে তারা।
লালুয়া ইউনিয়নের বানভাসি মানসুরা বেগম বলেন, জোয়ারের পানি উইড্ডা সব ডুইব্বা গ্যাছে। নদীতে পানি বাড়লে আমাগো নাওয়া খাওয়া ঘুম হারাম হইয়া যায়। মোগো বিপদের কোন শেষ থাকে না। বিপদের সময় যে মোগো পাশে দাঁড়াছে তারে যেন আল্লাহ সহায় করেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, কেন্দ্রের নির্দেশনায় নিজ অর্থায়নে ওইসব মানুষের হাতে এ সামান্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD