সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঐতিহাসিক ৯ সেপ্টেম্বর ১৯৭২ সালে এদিনে | তোফায়েল আহমেদ।

ঐতিহাসিক ৯ সেপ্টেম্বর ১৯৭২ সালে এদিনে | তোফায়েল আহমেদ।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধিঃ ঢাকা কলেজ ছাত্রলীগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ মুজিব বাদের মহান নীতি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন আন্দোলন সংগ্রামের ইতিহাসে ঢাকা কলেজ একটি নক্ষত্র তাই আজ যারা নবীন হিসেবে এ কলেজে ভর্তি হয়েছে তারা আগামী দিনে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর সোনারবাংলাকে সমৃদ্ধ করবে। তিনি বলেন ছাত্রলীগ একটি বিপ্লবী প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা জাতিরজনক। তিনি বলেন ছাত্রলীগের মাধ্যমেই ১৯৪৮ সাল থেকে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠে। তফায়েল আহমেদ মওলানা ভাসানীর উদ্দেশে বলেন তিনি নাকি ৬৯ সালে ১১ দফার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন ১৬ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী তিনি ১১ দফা আন্দোলনকেই সমর্থন করেননি। তিনি বলেন ৬৯ এর গন আন্দোলন করেছে এদেশের কৃষক শ্রমিক ছাত্র। তিনি বলেন ভাসানীর সুর আর চীনের সুর এক রকম তিনি সার্ব ভৌম ত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন পাকিস্তানব রেডিও মওলানার হক কথার উর্দু প্রচার করছে। তিনি সন্দেহ করেন ভূট্টোর সাথে ভাসানীর গোপন আতাত আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শফিউল আলম প্রধান, রাশেদা খানম, ঢাকা শহর সাধারন সম্পাদক মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ পাকিস্তানে আটক বাঙালিদের পরিবারবর্গকে আশ্বাস দেন যে, পাকিস্তানে আটক বাঙালিদের স্বদেশে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধু এবং তার সরকার চেষ্টার কোনও ত্রুটি করবে না। পাকিস্তানে আটক বাঙালিদের আত্মীয়-স্বজন মিছিল সহকারে অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গণভবন অভিমুখে যান এবং তারা সেখানে উপস্থিত হলে তোফায়েল আহমেদ নেতাদের উদ্দেশে ভাষণ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD