সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত

অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৬ জন নিহত

Sharing is caring!

বরিশালের উজিরপুরে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শিশু সন্তানের লাশ নিফে ফেরার পথে লাশ হলো একই পরিবারের ছয় জন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে।

লাশবাহী এ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান ও এমএম পরিবহন কোম্পানির একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারী এবং বাকি পাঁচজন পুরুষ।

তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠি ফিরছিলেন।

তথ্য নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘এ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। এ্যাম্বুলেন্সটিতে মৃতদেহসহ মোট ৭ জন ছিলেন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার্ড ভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ড ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই এ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে।

অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD