সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ৩০.০০০ টাকা অর্থদণ্ড।

বরিশালে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় ৩০.০০০ টাকা অর্থদণ্ড।

Sharing is caring!

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল মহানগরীর হাটখোলা এলাকায় এমইপি গ্রুপের ফ্যাক্টরিতে  ০৮ সেপ্টেম্বর সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে এমইপি গ্রুপের স্পীড কিং নামক ফ্যান বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ২৭ ধারায় ৩০.০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে এমইপি গ্রুপের কারখানায় দায়িত্বরত কর্মকর্তাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোন পণ্য বাজারজাত না করার জন্য বলা হয়।পাশাপাশি বাজারজারকৃত পণ্য সরিয়ে ফেলার জন্য বলা হয়।
অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD