শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নির্বাচনে মার্কিন পর্যবেক্ষকরা আসতে পারছেন না

নির্বাচনে মার্কিন পর্যবেক্ষকরা আসতে পারছেন না

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ডিসেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাবে এবং স্থানীয় পর্যবেক্ষকদের সহায়তা করবে। তবে ভিসা জটিলতায় সেই পর্যবেক্ষকরা দেশে আসতে পারছেন না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পাল্লাদিনো জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সঠিক সময়ে ছাড়পত্র ও ভিসা না পাওয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা আসতে পারছেন না।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এনফ্রেল) আগামী নির্বাচনে পর্যবেক্ষণ মিশন বাতিলে বাধ্য হয়েছে। ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) এর মাধ্যমে এনফ্রেলকে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনের অভাবের ফলে বাংলাদেশ সরকারের জন্য এখন সবচেয়ে তাৎপর্যপূর্ণ কাজ হচ্ছে স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে একটি নির্বাচনী ওয়ার্কিং গ্রুপ গঠন করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD