মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
তিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

তিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সকালে সিলেটে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছেই তিনি সরাসরি তিন আউলিয়া হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন(রহ:) মাজার জিয়ারতের উদ্দেশে যান।

জানা গেছে, আজ সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপরে সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে। সকাল ১১টা ৫২ মিনিটে সেখান থেকে  বেরিয়ে তিনি শাহপরান (র.) মাজারের উদ্দেশে রওনা দেন। শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে চলে যান তিনি। 

আরো জানা গেছে, বিকেল ৩টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভা শেষে বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD