সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে শিশুর মৃত্যু

মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স :মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে শিশুর মৃত্যু বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনার শাখা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুই স্পিডবোটের চালকসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে হিজলা ও একতা বাজারের মাঝামাঝি এলাকায় নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম রাজিয়া আক্তার (১০)। সে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারইয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে।
ওই শিশুর পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজিয়া তার মামা আবদুল্লাহর সঙ্গে হিজলা পুরান লঞ্চঘাট থেকে স্পিডবোটে করে চর কুশুরিয়া যাচ্ছিল। তাদের স্পিডবোটে চালকসহ ৩ জন ছিল। রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটটি মেমানিয়া সংলগ্ন মেঘনা মোহনা পাড়ি দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু রাজিয়া ঘটনাস্থলেই মারা যায়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, দুর্ঘটনায় স্পিডবোটের অংশ ভেঙে রাজিয়ার পেটে ঢুকে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজিয়ার মারা অক্ষত আছেন। দুই স্পিডবোটের চালক টিপু ও ইউসুফসহ তিনজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD