বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
টেলিটক ফোরজি সেবার জন্য সিম পাল্টাতে হবে না

টেলিটক ফোরজি সেবার জন্য সিম পাল্টাতে হবে না

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ১৬ ডিসেম্বর অনেকটা নীরবেই ফোরজি সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা করে নতুন সিম নিতে হবে না।

ফোর জি চালুর জন্য কোনো সাংবাদিক আমন্ত্রণ বা পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশ করেনি টেলিটক। ঢাকার নির্দিষ্ট ১২টি স্থানে অনেকটা নীরবে ফোরজি সেবা চালু করলো টেলিটক।

চলতি মাসেই সমগ্র রাজধানীতে ফোরজি সেবা চালু করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। এছাড়া চট্টগ্রামে দুই সপ্তাহের মধ্যেই ফোরজি পৌঁছে যাবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোরজি নেটওয়ার্ক পাবেন গ্রাহকরা।

টেলিটক ফোরজি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস।

টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা করে নতুন সিম নিতে হবে না। তবে মাইগ্রেট করার জন্য বর্তমান থ্রিজি গ্রাহকদের ‘৪জি’ লিখে ‘১১১’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD