সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বগুড়ায় পাওনা টাকা আনতে গিয়ে তরুণ খুন

বগুড়ায় পাওনা টাকা আনতে গিয়ে তরুণ খুন

Sharing is caring!

অনলাইন ডেক্স :বগুড়ার শাজাহানপুর উপজেলায় পাওনা টাকা আনতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক তরুণ। পরিবার ও পুলিশ জানিয়েছে, পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই তরুণকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকা থেকে তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণের নাম নাহিদ হোসেন (২৪)। তিনি ফুলতলা পূর্বপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। নাহিদ বগুড়া পল্লী বিদ‍্যুৎ সমিতির একজন ঠিকাদারের সহকারী ছিলেন।

ঘটনার পরপরই পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী নিহত নাহিদের পরিবারের বরাত দিয়ে বলেন, নাহিদ বগুড়া পল্লী বিদ‍্যুৎ সমিতিতে সাবঠিকাদারি করতেন। তাঁর সঙ্গে শাকপালা এলাকার রাসেল নামের একজনের লেনদেন ছিল। বেশকিছু টাকা পাওনা ছিল রাসেলের কাছে। গতকাল রাতে সেই টাকা দেওয়ার কথা বলে নাহিদকে ফুলতলা থেকে শাকপালায় ডেকে নেন রাসেল। রাত নয়টার দিকে শাকপালা পশ্চিমপাড়ার নির্জন স্থানে নাহিদের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD