শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে এক মঞ্চে জনগণের মুখোমুখি প্রার্থীরা

ঈশ্বরগঞ্জে এক মঞ্চে জনগণের মুখোমুখি প্রার্থীরা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক মঞ্চে উঠেছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জনগণের মুখোমুখি নামের অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে নির্বাচনী এলাকার ছয়জন প্রার্থী উপস্থিত ছিলেন।

এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বারোপ করে বক্তব্য দেন মহজোট প্রার্থী ফখরুল ইমাম, ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাড. এ এইচ এম খালেকুজ্জামান, এলডিপির প্রার্থী এম এ বাশার, এনপিপির আব্দুল আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাবিবুল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগ-এর প্রার্থী সাইফ উদ্দিন আহমেদ মনি।

অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ মহানগর সুজনের সাধারণ সম্পাদক আলী ইউসুফ ও ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD