মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহিপুরে কলেজ অধ্যক্ষ কালিম মোহাম্মদকে আদালতের সমন জারি

মহিপুরে কলেজ অধ্যক্ষ কালিম মোহাম্মদকে আদালতের সমন জারি

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের আলোচিত অধ্যক্ষ কালিম মোহাম্মদ’র নামে সমন জারি করেছেন আদালত।
রবিবার (২৩ আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত আসামী কালিম মোহাম্মদ ও তাঁর সহযোগী জসিম মৃধার বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন গৃহীত করে এ আদেশ জারী করেন।
এর আগে ২৭ আগষ্ট ২০১৯ উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের হাজী
আবদুস সালাম উদ্দীন মহিপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী মো: জসিম মৃধার নামে চাঁদা দাবী ও খুন জখমের হুমকীর অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। এরপর বিজ্ঞ আদালত অভিযোগের বিষয়ে মহিপুর থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মহিপুর থানার এসআই তারেক মাহমুদ তদন্ত শেষে সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিল
করেন। রবিবার মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন গ্রহীত করে মহিপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী মো: জসিম মৃধার নামে সমন জারী করেন।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।
এদিকে আলোচিত অধ্যক্ষ কালিম মোহাম্মদ তার প্রতিষ্ঠানে এমএলএসএস পদে নিয়োগের জন্য মোয়াজ্জেমপুর গ্রামের জনৈক মো: ইউসুফ’র নিকট থেকে আশি হাজার টাকা গ্রহন করে চাকুরী না দিয়ে আত্মসাত করেন। ভুক্তভোগী ইউসুফ গত ২৯ ডিসেম্বর ২০১৩ কলাপাড়া ইউএনও’র কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল করেন।
এমনকি নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট থেকে দাবীকৃত সুবিধা না পেয়ে জ্যেষ্ঠতা লংঘন করে পদোন্নতির সুপারিশ করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাকে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। এছাড়া সহকর্মীকে
সাম্প্রদায়িক উস্কানীমূলক গালমন্দ করে ভীতি প্রদর্শন করায় গত ১৭ জুলাই ২০১৯ কলাপাড়া থানায় তাঁর বিরুদ্ধে ৭১৪ নম্বর জিডি দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD