মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
করোনায় আক্রান্ত এমপি শাহজাদা  স্ব পরিবারে

করোনায় আক্রান্ত এমপি শাহজাদা  স্ব পরিবারে

Sharing is caring!

মো.নাসিরউদ্দিন, বিশেষপ্রতিনিধিঃ
সংসদীয় আসন-১১৩ (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনের এমপি এস.এম শাহজাদা সাজু স্ব পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনিতার ফেসবুক আইডিতে পোষ্ট করে দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন। পাঠকদের সুবিধার্থে তার স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো, প্রিয় এলাকাবাসী, আছ্সালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের (ঢাকার) প্রায় সকল সদস্যই করোনায় (কোভিভ-১৯) আক্রান্ত। আমাদের খুব একটা জটিলতা নেই। দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করেন। ঘটনার সত্যতা  নিশ্চিত করেন এমপি মহোদয়ের পিএস আলমগীর হোসেন। তিনি বলেন, তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত। আজ (১৯আগস্ট) সকালে সকলের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এমপি মহোদয় ও তার পরিবারে সকলের জন্য দেশবাসী রকাছে দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, করোনা কালীন সময়ে পটুয়াখালী-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মানুষের সহায় তার পাশাপাশি জনগণকে সচেতন করতে এমপি এস.এম শাহজাদা সাজু ছুটে বেড়িয়েছেন। জনগণের সাথে কাজ করতে , এমপি শাহজাদা সাজুর পরিবারে মোট সদস্য সংখ্যা ৫জন। তিনি ও তার স্ত্রী এবং ২ মেয়ে ও ১ছেলে রয়েছে।তারা সবাই বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহন করছেন।এদিকে গলাচিপা-দশমিনা বাসী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্ব স্তরের জনগন সংসদ সদস্য ও তার পরিবারের করোনা ভাইরাস আক্রমনের খবর শুনে ভেঙ্গে পড়েছেন এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে  তাদের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য মহান  আল্লাহ্র দরবারে প্রার্থনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD