শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সতীর্থ-সমর্থকরা ধোনির ৭ নাম্বার জার্সিরও অবসর চান

সতীর্থ-সমর্থকরা ধোনির ৭ নাম্বার জার্সিরও অবসর চান

Sharing is caring!

অনলাইন ডেক্স :ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটের এমন কোনো শিরোপা নেই যে টিম ইন্ডিয়া জেতেনি।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে শনিবার (১৫ আগস্ট) অবসরের ঘোষণা দেন মাহেন্দ্র সিং ধোনি।

এমন মহাতারকার অবসরের পরে ক্রিকেটার ও সমর্থকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ধোনির সম্মানে তার পরিহিত ৭ নাম্বার জার্সি তুলে রাখার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধোনির ফ্যান-ফলোয়ার ৭.৮ মিলিয়ন, তাদের অনেকেসহ সাবেক সতীর্থ দীনেশ কার্তিক জানিয়েছেন, ৭ নাম্বার জার্সি অন্য কোনো ক্রিকেটারের পিঠে দেখতে চাই না।

উইকেটরক্ষ-ব্যাটসম্যান কার্তিক টুইটারে লিখেন, আমি বিসিসিআইয়ের কাছে আশা করবো তারা সাদা বলের ক্রিকেটে ৭ নাম্বার জার্সিকে অবসরে পাঠিয়ে দিক। তার দ্বিতীয় ইনিংসের জন্য শুভ কামনা। আমি নিশ্চিত তুমি তোমার এই জীবনেও আমাদের বিস্মিত করবে।

ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ লিখেছেন, কল্পনা করতে পারি না ভারতের হয়ে অন্য কেউ ৭ নাম্বার জার্সি পরবে।

ফুটবলে জার্সি তুলে রাখার রীতি অনেক আগের। তবে ক্রিকেটে তেমনটি দেখা যায় না। তবে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের অবসরের দীর্ঘদিন পর বিসিসিআিই তার ১০ নাম্বার জার্সিকে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

৭ জুলাই নিজের জন্মদিনের সঙ্গে জার্সির নাম্বারকে মিলিয়ে রাখা ধোনি ভারতকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতান।

এদিকে ধোনির এক ভক্ত টুইটারে লিখেছেন, বিসিসিআইর’র উচিৎ কিংবদন্তি ধোনির সম্মানে ৭ নাম্বার জার্সি তুলে রাখা। আরেকজন লিখেছেন, ৭ নাম্বার জার্সি শুধু একটা নাম্বারই না, এখানে একটা আবেগ আছে যা এই দেশ মিস করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD