রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

বরিশালে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুকের নির্বাচী ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটিয়ে ‍পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল।

তিনি জানান, নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এরআগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে বরিশাল  সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আবেদ আলী শাহ মাজার সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর ওই অফিসে  অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

স্থানীয়রা অফিসে আগুন দেখতে পেয়ে থানা ‍পুলিশকে অবহিত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।  যদিও এরআগে অফিসের বেশকিছু আসবাবপত্র পুড়ে যায় বলে জানান স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD