রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কোপা আমেরিকার সময়সূচি চূড়ান্ত

কোপা আমেরিকার সময়সূচি চূড়ান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স :গত জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় শুরুর কথা ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সূচি পিছিয়ে দেওয়া হয় এক বছর।

তবে তখনও নির্ধারণ করা ছিল না টুর্নামেন্টের সূচি।  এবার ৪৭তম কোপা আমেরিকার চুড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সূচি প্রকাশ করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ২০২১ সালের ১১ জুন শুরু হবে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এক মাসের লড়াই। শেষ হবে ১১ জুলাই।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি। একইদিনে গ্রুপের অন্য দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা ইতিহাসের সফলতম দল উরুগুয়ে। প্যারাগুয়ের প্রতিপক্ষ বলিভিয়া।

কোপার আগামী বছরের আসরের আয়োজক হিসেবে থাকছে দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশ থাকছে আয়োজক হিসেবে। টুর্নামেন্টের মোট ৩৮ ম্যাচের মধ্যে আসরের ১৮ ম্যাচ হবে আর্জেন্টিনার ৫টি ভেন্যুতে। বাকি ২০ ম্যাচ হবে কলম্বিয়ার ৪ ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনার মাটিতে। ফাইনালের আয়োজক কলম্বিয়া।

অংশগ্রহকারী মোট ১২দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। সাউথ ও নর্থ জোন। সাউথ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, ২ কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল আয়োজিত হবে আর্জেন্টিনার মাঠে। অন্যদিকে নর্থ জোনের গ্রুপ পর্বের ১৫ ম্যাচ, দুই কোয়ার্টার ফাইনাল, এক সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল হবে কলম্বিয়ায়।

আসরে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল আছে নর্থ জোনে। সেলেকাওরা প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে, ১৩ জুন। তাদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে, ১৭ জুন। ২১ জুন কাতারের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন নেইমাররা। ২৪ জুন তাদের প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি হবে ২৮ জুন।

অন্যদিকে আয়োজক হিসেবে ১১ জুন চিলির বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ১৫ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। প্যারাগুয়ের মুখোমুখি হবে ১৯ জুন। ২২ জুন লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

সাউথ জোন: আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া
নর্থ জোন: ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা ও পেরু

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD