বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
টি-টোয়েন্টিতে সাকিবের ৫ উইকেট, ২ রেকর্ড

টি-টোয়েন্টিতে সাকিবের ৫ উইকেট, ২ রেকর্ড

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে প্রথমবার পাঁচ উইকেট পেলেন সাকিব আল হাসান। একই সঙ্গে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় সেরা উইকেট শিকারি এখন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ঢাকার হোম অব ক্রিকেটে সফররত ওয়েস্ট-উন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ বোলিং ক্যারিশমায় পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের সাঈদ আজমল ও ওমর গুলের রেকর্ডে ভাগ বসালেন টাইগার অধিনায়ক।

সমতায় ফেরার লড়াইয়ে ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন সাকিব। ২৬ বল খেলে অপরাজিত থাকেন ৪২ রানে। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই হার্ডহিটার নিকোলাস পুরানকে ফেরান সাকিব। পরে নিজের দ্বিতীয় ওভারে দুটি ও তৃতীয় এবং চতুর্থ ওভারে একটি করে উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। রান দিয়েছেন মাত্র ২০।

টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। সাকিবের সংগ্রহ ৭১ ম্যাচে ৮৫ উইকেট। আজমলের ৬৪ ও গুলের ৬০ ম্যাচ খেলে রয়েছে সমান সংখ্যক উইকেট। ৬৯ ম্যাচে ৯২ উইকেট নেওয়া শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ধরতে সাকিবের প্রয়োজন আর সাত উইকেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD