শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় যুবক গ্রেফতার

Sharing is caring!

অনলইন ডেক্স : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফী আইনে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবককে র‌্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রুপেরগড়াইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে সোমবার (১০ আগস্ট) সকালে  তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত আমিনুল ইসলাম রুপেরগড়াইয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। সকাল থেকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ  জানান, বেসরকারি একটি নার্সিং ইনস্টিটিউটে পড়া এক ছাত্রীর সঙ্গে দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে আমিনুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে আমিনুল টাঙ্গাইল থেকে মাঝেমধ্যেই রাজশাহী যান। এ সময় তাদের দেখা হয়। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা অন্তরঙ্গভাবে বিভিন্ন সময় মিলিত হন। পরে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে গত দুই মাস থেকে পোস্ট করতে থাকে।

ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে। ঘটনায় ওই ছাত্রী গত ২৬ জুলাই কাশিয়াডাঙ্গা আমিরুলকে আসামি করে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। এর পরপরই অভিযুক্ত আমিনুলকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ।

ওসি মাসুদ পারভেজ আরও জানান, অনেক চেষ্টার পর র‌্যাব-১২’র সহযোগিতায় টাঙ্গাইলের ঘাটাইল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই যুবক। তাই কলেজ ছাত্রীর করা পর্নোগ্রাফী মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD