শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শুরু হলো টাইগারদের দ্বিতীয় পর্বের ব্যক্তিগত অনুশীলন

শুরু হলো টাইগারদের দ্বিতীয় পর্বের ব্যক্তিগত অনুশীলন

Sharing is caring!

অনলঅইন ডেক্স :করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে ক্রিকেট বন্ধ থাকার পর গত ১৯ জুলাই থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সপ্তাহ অনুশীলন করার পর ঈদের আগে শেষ হয় প্রথম পর্বের অনুশীলন।

ঈদের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকসহ আরও ৮ জন নতুন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় পর্ব।

শনিবার (০৮ আগস্ট) মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুশীলন। সূচি অনুযায়ী প্রথম দিনে ১১ জন ক্রিকেটারের অনুশীলন করার কথা ছিল। তবে প্রথমদিনের অনুশীলনে ছিলেন না সাদমান ইসলাম, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। পারিবারিক কারণে অনুশীলন আসেননি তাসকিন। এছাড়া বাকি ৮ ক্রিকেটারই আজ অনুশীলন করেন।

দিনের শুরুতেই অনুশীলন করেন মুশফিকুর রহিম। জিমে অনুশীলন, ইনডোরে ব্যাটিং আর মিরপুরের মূল মাঠে রানিং করেছেন মুশি। এরপর সূচি অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে মাহমুদউল্লাহ, মুমিনুল, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন অনুশীলন করেছেন।

অন্যদিকে বোলারদের মধ্যে শফিউল ইসলাম, মেহেদি হাসান রানা ও তাইজুল ইসলাম তাদের অনুশীলন করেছেন। তবে বোলারদের রানিংযের জন্য একাডেমি মাঠ নির্ধারিত করা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় মিরপুরের মূল মাঠেই রানিং করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD