শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রোনালদোর জোড়া গোলেও জুভেন্টাসের বিদায়

রোনালদোর জোড়া গোলেও জুভেন্টাসের বিদায়

Sharing is caring!

অনরাইন ডেক্স :ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলেও শেষ রক্ষা হলো না জুভেন্টাসের। অলিম্পিক লিওঁ’র বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়ও পায় ইতালিয়ান জায়ান্টরা।
তবে অ্যাওয়ে গোলের সুবিধে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফরাসি দলটি।

এর আগে প্রথম লেগে লিওঁ নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল। ফলে দুই লেগ মিলে ব্যবধান হয় ২-২। কিন্তু প্রতিপক্ষে মাঠে গোল দেওয়ার সুবিধে হিসেবে শেষ আটে যায় সফরকারীরা। ম্যাচের শুরুতে মেমফিস ডিপাইয়ের পেনাল্টি গোলই সুযোগ করে দেয় লিওঁকে।

শুক্রবার ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি পর্বে লিওঁকে আতিথেয়তা জানায় জুভেন্টাস। এদিন ম্যাচের ১২তম মিনিটেই বিতর্কিত এক গোলে এগিয়ে যায় লিওঁ। আউয়ারকে রদ্রিগো বেন্তানকুর ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, ভিএআরেও সিদ্ধান্ত বহাল থাকে। আর সেখান থেকে শট নিয়ে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড ডিপাই।

খেলার ৪৩ মিনিটে রোনালদোর পেনাল্টি কিক থেকে সমতায় ফেরে জুভেন্টাস। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিকে করা শট ডিপাইয়ের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে রোনালদোর এগিয়ে দেন স্বাগতিকদের। ডি-বক্সের ভেতর থেকে জোড়ালো শট করলে গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

ম্যাচের বাকি সময় আরও কিছু চেষ্টা করেও আর কোনো গোল পায়নি জুভেন্টাস। ফলে জয় পেলেও মাওরিসিও সাররির দল আসর থেকে বিদায় নেয়।

আর কোয়ার্টার ফাইনালে পা রাখা লিওঁ আগামী শনিবার লিসবনে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD