বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজ

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজ

Sharing is caring!

অনলাইন ডেক্স :গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি নিখোঁজ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা থেকে কারাগারের ভেতরে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কয়েদির নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে আবু বক্কর সিদ্দিককে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক এ কারাগারে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, এর আগে ২০১২ সালেও একবার কারাগারের ভেতর লুকিয়ে ছিলেন ওই আসামি। পরে খোঁজাখুঁজি পর তাকে পাওয়া যায়। আবু বক্কর সিদ্দিককে কারাগারের ভেতর খোঁজাখুঁজি অব্যাহত। তবে শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD