রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিন শুরু করবেন বাবর-শান

বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিন শুরু করবেন বাবর-শান

Sharing is caring!

অনলাইন ডেক্স :ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনটা বিপদমুক্ত থেকেই শেষ করেছে পাকিস্থান। বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম ও শান মাসুদ। ইংলিশ পেসারদের সামনে দলকে বিপদমুক্ত রাখে এই দুই ব্যাটসম্যানের ৯৬ রানের জুটি। পাকিস্তান প্রথমদিন শেষ করার আগে ২ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৩৯ রান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় মিসবাহ-উল-হকের দল। ওপেনার আবিদ আলীকে (১৬) বোল্ড করেন জোফরা আর্চার। সেই ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই আজহার আলীকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ক্রিস ওকস। দলীয় ৪৩ রানে পাকিস্তানি অধিনায়ক ফেরেন শূন্য হাতে।

দলের দুঃসময়ে মাটি কামড়ানো ব্যাটিং করেন ওপেনার শান। ১৫২ বলে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে তাকে সঙ্গ দিয়ে সহজাত ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যক্তিগত ৬৯ রান নিয়ে দ্বিতীয় শুরু করবেন বাবর।

অবশ্য পাকিস্তান প্রথমদিন  করতে পেরেছে মাত্র ৪৯ ওভার। বাবরের ফিফটির পরপরই ৪১.১ ওভারে নেমে আসে বৃষ্টি। পাকিস্তানের রান তখন ১২১।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD