মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাজশাহীতে অর্ধ লাখ টাকাসহ অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

রাজশাহীতে অর্ধ লাখ টাকাসহ অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজশাহীর চারঘাট উপজেলায় অর্ধ লাখ টাকাসহ হাসান মাহমুদ (২৮) নামে অজ্ঞানপার্টির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) মাঝরাতে উপজেলার সাদিপুর পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই ব্যক্তিকে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৫ জুলাই দুপুরের দিকে চারঘাট উপজেলা সদরের মেসার্স মাহী ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গোলাম মোস্তফাকে (৫৪) কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক খাওয়ান কয়েকজন। পরে তিনি সংজ্ঞা হারালে দুর্বৃত্তরা তার ড্রয়ার থেকে ৮০ হাজার টাকা নিয়ে যান।

ওই ঘটনায় পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের মালিক ফরিদা পারভীন চারঘাট থানায় মামলা করেন। এরপর টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। পরে বিভিন্ন তথ্যে প্রমাণ পাওয়ার পর হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গ্রেফতার হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার কাছ থেকে অজ্ঞান পার্টির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ওই ঘটনায় সাথে জড়িত অন্যদের তথ্যও মিলেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD