বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাদকবিরোধী অভিযানে সাতদিনে গ্রেফতার ২৭০৮

মাদকবিরোধী অভিযানে সাতদিনে গ্রেফতার ২৭০৮

Sharing is caring!

অনলাইন ডেক্স:মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে দেশব্যাপী চলমান মাদকবিরোধী পুলিশি অভিযানে সাতদিনে ২ হাজার ৭০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় চলতিমাসের ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত সাতদিনে ১ হাজার ৯০৪ টি মামলায় ২ হাজার ৭০৮ মাদকবিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

তিনি আরও বলেন, এসব মামলায় ৪ লাখ ৬৬ হাজার ৭২ পিস ইয়াবা, ৯ হাজার ৯৩০ বোতল ফেনসিডিল, ২ কেজি ৫৯৭ গ্রাম হেরোইন, ২০৮৮ কেজি গাঁজা,  ১২০৭ লিটার দেশি মদ  এবং ২১১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। তুলনামূলক পর্যবেক্ষণে দেখা যায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে উদ্ধার, গ্রেফতার ও মামলার সংখ্যা বেড়েছে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD