বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
৩৫ লাখ টাকাসহ প্রতারক গ্রেফতার

৩৫ লাখ টাকাসহ প্রতারক গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:মানিকগঞ্জের সিংঙ্গাইর উপজেলার সদ্য বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা ফয়সাল আলম সিহাব (২৪) এবি ব্যাংকে শিক্ষানবিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতারণা করে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

সেই টাকা থেকে ৩৫ লাখ ৭৮ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে সিআইডি।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মানিকগঞ্জের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অপেশাদারী কার্যকলাপের জন্য ৫ জুলাই দায়িত্ব থেকে ফয়সালকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি গোপন রেখে এর দুই দিন পরে ব্যাংকের অন্য কর্মকর্তার আইডি ও পাস ওয়ার্ড ব্যবহার করে এবি ব্যাংকের উত্তরা শাখার একটি ভুয়া একাউন্টে এক কোটি ৩৭ লাখ টাকা জমা করেন তিনি।

এক সহযোগীর মাধ্যমে সেখান থেকে ৫০ লাখ টাকা উত্তোলন এবং ৭৮ লাখ ৫০ হাজার টাকা আরটিজিএস এর মাধ্যমে গাড়ি বিক্রেতার একাউন্টে দিয়ে দুইটি নতুন গাড়ি ক্রয় করেন ফয়সাল। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি টের পেয়ে ১০ জুলাই সিংগাইর থানায় ফয়সালসহ চারজনকে আসামি করে অভিযোগ করেন এবি ব্যাংকের পারিল শাখার ব্যবস্থাপক আরিফ আহমেদ।

মামলাটির তদন্ত দায়িত্ব পেয়ে সিআইডি কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রয়কৃত নতুন গাড়ি দুইটি ঢাকার জিগাতলা থেকে ১৮ জুলাই উদ্ধার করেন। আর এই কাজে সহায়তার জন্য একই দিনে গ্রেফতার করা হয় মুত্তাকিন আহমেদ সিয়াম নামে ফয়সালের এক বন্ধুকে।

এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই অর্থ্যাৎ গতকাল রাতে সিংগাইরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আসামি ফয়সালকে। এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৫ লাখ ৭৮ হাজার টাকা।

বাকি টাকাগুলো উদ্ধার এবং প্রতারণার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলামান রয়েছে। আর ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD