শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশালে চুরি হওয়া ৪টি বাইসাইকেল-মোবাইলসহ আটক ৩

বরিশালে চুরি হওয়া ৪টি বাইসাইকেল-মোবাইলসহ আটক ৩

Sharing is caring!

বরিশালে চুরি হওয়া চারটি বাইসাইকেল ও চারটি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

আটকরা হলেন মো. আনিস, মো. সোহান ও মোয়াজ্জেম হোসেন।

সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের বাসা থেকে তিনটি মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করার পর তার নির্দেশে এসআই আহসান উল্লাহ ও তার বাহিনী তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ২৬ জুলাই কাউনিয়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া Walton primo NF4 মোবাইলসহ চারটি মোবাইল উদ্ধার করা হয়।

উপ-কমিশনার মো. খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানার এসআই জিহাদুল কবির পলাশপুর ২ নম্বর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে মো. আনিসকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে তিনটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে পলাশপুর মাঠবাড়ি থেকে সোহানকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

আনিস ও সোহান বরিশালের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে বরিশাল ও বাইরের অন্য জেলায় বিক্রি করতেন। গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD